March 3, 2010

নাগেশ্বর গুটিফেরি গোত্রজ মাঝারি শাখা-প্রশাখাবিশিষ্ট গাছ। বাকল ফিকে লাল আভাযুক্ত বাদামি, পুরনো হয়ে গেলে আপনা-আপনিই খসে যায়। ভেতরের কাঠ লালরঙা। বাবলা গাছের মতো এ গাছ থেকেও হলুদ রঙের আঠা বের হয়। পাতা কচি অবস্থায় লাল, পরে আস্তে আস্তে সবুজ হয়ে যায়। পাতা মসৃণ, ২-৬ ইঞ্চি লম্বা, বোঁটা ছোট, আকারে বর্শার মতো, দেখতে অনেকটা তেজপাতা পাতার মতো। শাখার আগায় পাতার কক্ষ থেকে সুগন্ধি সাদা ফুল ফোটে। ফুলের
বাইরের আবরণ বেশ শক্ত ও মোটা। গ্রীষ্মকালে ফেব্রুয়ারি থেকে মে-জুন পর্যন্ত ফুল ফোটে, তারপর ফল হয়। নাগেশ্বর ভেষজ গুণে গুণান্বিত। যাদের গায়ে বোঁটকা গন্ধ হয় তারা স্নানের সময় যদি তেল মাখার আগে নাগেশ্বর ফুল বাটা ১০-১২ গ্রাম হলুদের মতো সারা গায়ে মেখে আধ ঘণ্টা পর স্নান করেন (সেদিন তেল না মাখলেও চলে), তাহলে গায়ের দুর্গন্ধ চলে যাবে। তবে এটা একদিন অন্তর অন্তর কিছুদিন পর্যন্ত মাখতে হবে। খাঁটি তিলের তেলে নাগেশ্বর ফুল ভিজিয়ে রেখে স্থায়ী গন্ধবাস তেল তৈরি হয়। নাগেশ্বর বাগানের সৌন্দর্যায়নে ব্যাপকভাবে লাগানো যেতে পারে। রমনা পার্ক, সোহ্রাওয়ার্দী উদ্যান ও মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের নাগেশ্বর বীথি অত্যন্ত মনোরম।
commonly known as: Ceylon ironwood, cobra’s saffron, Indian rose chestnut, ironwood tree, mesua, poached egg tree • Assamese: nahor, নোক্তে nokte • Bengali: নাগকেশর nagkesar, পুন্নাগ punnaga • Gujarati: નાગચંપા nagachampa • Hindi: नागचम्पा nagchampa, नागेसर nagesar, नागकेसर nagkesar • Kannada: ನಾಗ ಕೇಸರಿ nagakesari, ನಾಗ ಸಮ್ಪಿಗೆ nagasampige • Kashmiri: नागकेसरः nagkesarah • Malayalam: ചുരുളി churuli • Manipuri: নাগেসর nageshor • Marathi: नागचंपा nagchampa, नागकेशर nagakeshara, थोरलाचांपा thorlachampa • Mizo: nahar, herhse • Sanskrit: नागकेशर nagakesarah, नागपुष्प nagapuspah • Tamil: நாகப்பூ nagappu, நாகேசுரம் nakecuram • Telugu: నాగకేసరము nagakesaramu • Urdu: नर्मिश्क narmishka
The flower of the Indian Rose Chestnut tree is the State Flower of Tripura
… locally called as nageshwar.
The Indian Rose Chestnut is the State Tree of Mizoram
… locally called as nahar or herhse.
Ceylon ironwood is the National tree of Sri Lanka.
Clusiaceae (garcinia family) » Mesua ferrea

Add a comment